বেঁচে থাকার ইচ্ছে

অলংকরণ আরাফাত করিম

মানুষ বাঁচতে চায় দীর্ঘদিন
মৃত্যুকে আলিঙ্গন করতে চায় না সহজে
আশা নিরাশার দোলায় চলে জীবনসংসার।
ভেসে যেতে যেতেও খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়।

জীবন এক অদ্ভুত চ্যালেঞ্জ?
যা প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়।
অনেকেই সংসারের ঘানি টানতে টানতে
পরিশ্রান্ত হয়ে পরে
দিন চলে যায় রাত আসে, সময়ের সাথে
পাল্লা দিয়ে চলে।

শুধু ওই একটু আশা, মানুষ বাঁচতে চায়।
ঘর সংসার সবকিছুকেই সামলে নিয়ে
সামনে এগোতে চায়।
কেউ স্বপ্ন দেখে, সোনালি দিগন্তের
কেউ বাঁচতে চায়, স্মৃতির মাঝে
কেউবা বেঁচে থাকার শেষ অবলম্বন হিসেবে নিজেকে মেলে ধরে
নশ্বর এ পৃথিবীতে আসা যাওয়া
সকলেই বুঝে, তবুও কেন মানুষ বেঁচে থাকতে চায়।
বেঁচে থাকার ইচ্ছেটা যে অনেক প্রবল।