ক্ষয়িষ্ণু চেতনার মেঘ

প্রতীকী ছবি

পাহাড়ের ওপার থেকে ভেসে আসে দীর্ঘশ্বাস,
মনে হয় যেন প্রকৃতি নিজেই কাঁদছে,
মানুষের চেতনার মেঘে ঢেকে গেছে পৃথিবীর আলো।
আমরা হাঁটছি এক অনন্ত রাতের পথে,
যেখানে সূর্য ওঠে না আর আশা ফিরিয়ে আনে না।
প্রত্যেক মুহূর্তের গর্ভে লুকানো থাকে ব্যথা,
তবু মানুষ বাঁচে আশা আর স্বপ্নের ফানুস নিয়ে।
পাহাড়ের নিচে দাঁড়িয়ে প্রতিক্ষণ শোনা যায় নদীর গান,
সেই সুরে লুকানো থাকে এক অস্পষ্ট হাহাকার।
পথের ধারে ঝরে পড়া পাতার মতো
অস্তিত্বের প্রতিটি মুহূর্ত শেষ হয়ে যায় নিঃশব্দে,
আকাশের নিচে সবাই অপেক্ষা করি শেষের ঘণ্টার।