বনলতার প্রতি

ফিরে এসো বনলতা, দেখো একবার
ধানসিঁড়ির ঢেউখেলা এ স্বচ্ছ জলে,
তোমার জীবন আজ মানিয়াছে হার
দেখিয়া শত হংস-হংসী যুগলে।
কি স্বপ্ন তাহাদের মায়াবী নেত্রতলে
মলিন হবে তোমার রূপের বাহার,
সহস্র বনফুল এ নদীর সলিলে
কাশের কাননে হইয়াছে একাকার।
কত বনহংস বনহংসী আসে
এ নদীজলে, আঁকে দারুণ স্বপ্ন কত
সারাটা সময়, ভালোবাসে অবিরত,
মাতিয়া সুখে-আহ্লাদে নদীজলে ভাসে।
জীবন তোমাকে দেখিয়াছে যে নয়নে
সেই রূপে কবিতা সে আমার চয়নে।