বিদায়ের অভিমান

প্রতীকীছবি: এআই/বন্ধুসভা

সবাই বলে এই সুন্দর ভুবন ছেড়ে কেউ মরতে চায় না, মায়ার বাঁধন ছিঁড়তে ভয় পায়। কিন্তু কেউ কি ভেবে দেখেছে—যেখানে প্রতিটি নিশ্বাস নিতে যুদ্ধের প্রয়োজন হয়, সেখানে মায়া বড় করুণ শোনায়। আমি এই পৃথিবীর সবটুকু রং দেখেছি, সবটুকু সুখের স্বাদ চিনেছি; কিন্তু আমার ললাটে লেখা ছিল কেবলই ধূসর মরুভূমি।

লোকে বলে, অন্ধকারের পরেই আলো আসে, কষ্টের পরেই নাকি সুখের প্রতীক্ষা। কিন্তু সেই সুদূরের ভালো থাকার আশায় আর কতকাল এই মৃত মনটাকে বয়ে বেড়ানো যায়? আমার ভেতরে যে মানুষটা ছিল, সে তো বহু আগেই নিঃশব্দে বিদায় নিয়েছে। এখন শুধু এক জোড়া ক্লান্ত চোখ আর এক বুক হাহাকার অবশিষ্ট।

যে গন্তব্যে আজ নয় কাল পৌঁছাতেই হবে, তবে কেন এই মিথ্যে পথচলার ক্লান্তি? জীবনের কাছে পরাজিত নই, আমি শুধু শান্তির খোঁজে এক অনন্ত ঘুমের প্রত্যাশী। যখন নিজের মনটাই মৃত, তখন এই শরীরের বেঁচে থাকা কি শুধুই এক দীর্ঘ প্রহসন নয়?