ভুবন

ভুবনমডেল: ঈশিকা, ছবি: নকশা

ভালো লাগার নেই কোনো শেষ
ভালোবাসা জীবিত থাকে অপ্রাপ্তিতেই বেশ,
দেখো প্রেম যেন নতুন কাপড়ের মতো
পরিধানে স্পর্শে সব হয় পুরোনো।
ভালোবেসে হতাশায় ডুবো না
মনকে সতেজ করো তোমরা,
বেচেঁ থাকাই সুন্দর, তাতেই জীবনের গুরুত্ব
ভাবো সূর্য আর চন্দ্রের মাঝে বিনিময় ও দূরত্ব।
সবকিছুরই আছে নিয়মের বিরহ বেদনা
বুঝে নাও বৃক্ষ আর মাটির সখ‍্যতা,
শিকড় ডাল পাতা ফুল ফল অতঃপর ঝরে পড়া
ভিন্ন ভিন্ন কালে ওরা কেউ কারও না।
ভালোবাসলেই পেতে হয় না
প্রিয়জনকে পেলে গুরুত্ব হারাই আমরা,
গতানুগতিক যাপিত জীবনের এটাই ধারা
গণিতের সূত্রের মতো এই সংসার জীবন গড়া।
ভুল হলেই বিগড়ে যাবে শপথের মন
সংখ‍্যারা বাড়তে থাকে অভিজ্ঞতার ভারে,
নিয়মের জালে আক্রান্ত প্রেম বন্ধন
কখনো হয় না স্বপ্নের মতো আশা পূরণ।
প্রেম সে তো ক্ষণিক জৈবিক কামনা–বাসনা
মোহে তোমরা আর মগ্ন হইও না,
শিক্ষা অর্জনে সফল করো নিজ ভুবন
ভালোবাসার অভাবে হতাশ হবে না জীবন।।