না দেখা স্পর্শ লাগুক
এমন একটা সকাল আসুক
দূর্বা ঘাসের ডগায়
নগ্ন পায়ের কোমল ছোঁয়ায়
শিশিরের ঘুম ভাঙুক;
নূপুরের ধ্বনিতে ছন্দ থাকুক
না দেখা স্পর্শ লাগুক
মনকাড়া হাসিতে হৃদয় হাসুক
আলতো পরশ বুলিয়ে যাক
মেঘেরা নীলাকাশে মন খুলে গল্প করুক
মায়াভরা টানে খুব নীরবে সে ছুটে আসুক
তীব্র আকাঙ্ক্ষায় সীমাহীন ইচ্ছে জাগুক
প্রস্ফুটিত ফুলের কোলে ভ্রমরের আগমন ঘটুক
মনের গহিনে মন তৃপ্তি ভরে ডুবে যাক!
অধর কেঁপে কেঁপে কিছু তো বলুক!