কাব্য চাকার সুকাব্য

প্রতীকীছবি: হাসান রাজা

কাগজে উঠে ঝড় কবির কলমে তরতর,
ব্যবধান মুছে গড়ে উঠুক কাব্যের কুঞ্জন।
চাতক রূপে খুঁজে বেড়াই কাব্য সরোবর।
কাগজে উঠে ঝড় কবির কলমে তরতর,
রহস্যে ঘেরা বিশাল এই কাব্যের বালুচর,
সুতায় বাঁধি ছন্দময় কবিতার গাঢ় ব্যঞ্জন।
কাগজে উঠে ঝড় কবির কলমে তরতর,
ব্যবধান মুছে গড়ে উঠুক কাব্যের কুঞ্জন।