নীতিহীন কীর্তি
অন্যায়ের বিরুদ্ধে উদ্ধত কলম হয়েছে নত!
ঘুমানো বিবেক দিনে দিনে বাড়িয়েছে ক্ষত।
মনের আয়নায় মানুষের দাঁড়ানো হয়েছে গত
পশুত্বের রায়ে ন্যায়ের নসিব বারে বারে আহত।
দুর্দিন দুরাচারে ভ্রষ্ট পুরোহিত চেপেছে সবার ঘাড়ে
ন্যায়নীতির হালচাল চারিদিকে ধুঁকে ধুঁকে মরে।
নীতিহীন কীর্তি ফুর্তির আবেশে বাড়ছে ঘরে ঘরে
মানুষের রাজকাজ কুকাজে বন্দী টেনেছে খড়ে।
ভরপুর জোচ্চোর হেঁকে হেঁকে বসিয়েছে হাটবার!
হেঁয়ালির নীতিঘরে সব রীতি আপসের কারবার।
দিন-রাত পুড়ে পুড়ে মানুষের স্বপ্নরা ছারখার।
বেঁচে আছি, বেঁচে গেছি নিরাশায় দরবার-দশবার!