নীরব আর্তনাদ

নীরব আর্তনাদ

সিঁড়ির স্খলনে থামে না বৈভবের লড়াই
সরীসৃপের মতো ধাবমান জনস্রোতের বিপরীতে।
সময়ের কাঁটার একাকী পথচলা
নিয়মে ঘটে না ব্যর্থতার পদচারণ,
তবু নিয়ম ভাঙার প্রাণপণ চেষ্টার শত আয়োজন।
কালের গর্ভে ঘটে মহাকালের মৃত্যু
সমুখে কড়া নাড়ে আকাল দশার কুহেলিকা,
দম্ভের পাহাড় গর্জে ওঠে ভাঙনের সরব মিছিলে।
পরাজিত সৈনিকের নীরব আর্তনাদ
সময়ের তিরস্কারে দোদুল্যমান হিসাবের নথিপত্র।