ভালোবাসলেই অধিকার করতে হবে
এমন কোনো কথা নেই,
কজন পেয়ে আদরে যত্নে রাখে?
জীবনে অনেক কিছুই তো আমরা পাই।
পাওয়া হয়নি বলে সম্পর্ক থাকবে না
কথা বলতে মানা, এটা ঠিক নয়,
প্রকৃতির এত এত ভালো লাগায়
কোনো স্বার্থ কাজ করে না।
বিধাতা জীবনে সবটা দেয় না
চাইলেই মনের মতো সব হয় না,
আমরা স্রষ্টাকে ডাকি বা না ডাকি
বঞ্চিত করে না আমাদের প্রকৃতি।
সত্য হলো, কেউ কাউকে পায় না
মানুষের মন অধিকার করা যায় না,
যতক্ষণ করবে, টিকে থাকবে ততক্ষণ
এমনটাই পৃথিবীর সকল আয়োজন।
এই বৃষ্টিকে যেমন ধরা যায় না,
তেমনি ভালোবাসাও ছোঁয়ার বিষয় নয়,
প্রেম প্রকৃতির চিরন্তন স্বাভাবিক রূপ
তাতে স্বার্থ খুঁজলেই হারাবে সুখ।
আকাশকে ভালোবেসে জলও মেঘ হয়
আবার কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসতে হয়,
নিয়মের কাছে আমরা বন্দী সবাই
শিশিরের মতো মানুষ জীবনটা হারাই।
ক্ষণকালের ভুবনে চিরকালের বলে কিছু নাই
যেটুকু পাওয়া যায়, চলো তা–ই নিয়ে সুখী হই।