বৃষ্টিতে ভেজার নিমন্ত্রণ

প্রতীকীফাইল ছবি

চারিদিকে চৌচির মাঠঘাট
তপ্ত ভ্যাপসা গরম
বাতাস নেই, ধূলির ঝোড়ো হাওয়ায়
দম আটকে দিশেহারা পথিক
গাছের পাতাও নিস্তব্ধ
দুর্বিষহ জনজীবন অতিষ্ঠ উত্তাপে
হাহাকার কখন বৃষ্টি নামবে
একফোঁটা ঝুমবৃষ্টি
সহজেই উত্তপ্ত হৃদয়জুড়ে
শীতলতার মিশ্র অনুভূতি
পরিতৃপ্তি পাবে স্নিগ্ধতার পরশে
আম কুড়ানোর সুখ
অপেক্ষায় বৃষ্টিতে ভেজার নিমন্ত্রণে।