দানব
অতঃপর
পাখিরা ঠোঁটে করে ধরিত্রীতে ছড়িয়ে দিচ্ছে ফুলের বীজ
মৃত্তিকা ভেদ করে কুঁড়ি মেলছে সবুজ ক্যানভাস,
সবুজ সমুদ্রে উঁকি দিচ্ছে বর্ণিল ফুলের হাসি।
আর মানুষ?
ঘৃণা ও প্রতিহিংসার ঠোঁটে ছড়িয়ে দিচ্ছে মিসাইল
যুদ্ধবিমান থেকে ছড়িয়ে দিচ্ছে বোমা আর বোমা।
সবুজ সমুদ্র ডুবে যাচ্ছে মানুষের রক্ত স্রোতে
আহা! মানুষ ও ফুলের শূন্যতায় পাখিরা কাঁদছে।