আমার শব্দের শব
নৈঃশব্দ্যের, বর্মের ভেতর
আঁটোসাঁটো, জেগে থাকে, পাতালে
বেঁচে থাকার ইচ্ছেগুলো, প্রতিদিন
একটু একটু করে মরে যায়, কোনো রকমে
বেঁচে থাকি না-বেঁচে থাকার মতো, উঠে দাঁড়ায়
মৃত মানুষ এক, চারদিকে ধারা-স্রোত, শান্তির শব
ঘুণ ধরা যে শব্দগুলো
খুঁজেও খোঁজে না কেউ, খুঁজে চলি সব
ধিকিধিকি আগুন জ্বলে, তীব্র প্রদাহ
ব্যঞ্জনার অন্তরালে, হঠাৎ হঠাৎ কখনো বা জেগে উঠি
পতনে, তুমি কাছে এসে দাঁড়ালে...