শ্রমিকের স্বপ্নে
ঘরের ওপাশে যত পাখি বসে
তত যেন দিন শূন্য রাত আসে।
আঁধারেরা জেঁকে বসে কাঠের মেশিনে
তারপর ঘামের রূপ নিয়ে নোনতা ছলনায়
চুয়ে পড়ে শ্রমিকের স্বপ্নে বিচিত্র রং ও রূপের বাহার!
প্যাডেলের প্রেমে মাতোয়ারা মাতালের কাছে কামুক মাংসপিণ্ডের চেয়ে ক্রিং ক্রিং বেলের শব্দ আপন!
ইট, বালু, সিমেন্টের সোহাগ—জেলের জালে মাছের গন্ধ
মাঠশিল্পীদের জীবনে আঁকা সবুজ, সোনালি বা কচি ছবি
সব এসে মিলে যায় মুষ্ঠির মোহনায়!
জীবন শেষে জুটে যায় কারও কারও সাদা ভাত,
ধবধবে বকসাদা অন্তিম সুপ্রভাত!