কত ছুটেছি শৈশবকালে
গোয়াল ফড়িংয়ের পিছু,
চালাক ফড়িং উড়ে বেড়ায়
উপায় পায় না যে কিছু।
ঝিলিমিলি গোয়াল ফড়িং
পরির মতো তার ডানা,
ইচ্ছে খুশি সে উড়ে বেড়ায়
নাই যে কারও মানা।
গোয়াল ফড়িং বড্ড চালাক
আবাস পেলেই উড়ে,
বসতে চায় না ঘাসের ডগায়
শূন্যের ওপর ঘুরে।
কত ছুটেছি শৈশবকালে
গোয়াল ফড়িংয়ের পিছু,
চালাক ফড়িং উড়ে বেড়ায়
উপায় পায় না যে কিছু।
ঝিলিমিলি গোয়াল ফড়িং
পরির মতো তার ডানা,
ইচ্ছে খুশি সে উড়ে বেড়ায়
নাই যে কারও মানা।
গোয়াল ফড়িং বড্ড চালাক
আবাস পেলেই উড়ে,
বসতে চায় না ঘাসের ডগায়
শূন্যের ওপর ঘুরে।