রেডিও
দাদুর একটা রেডিও ছিল
কানে লাগিয়ে শুনতেন খবর,
ভলিউম ঘুরিয়ে সেন্টার ধরাতে
চালাতেন ভীষণ জোর!
চিঠি লিখতেন পোস্ট কার্ডে
কৃষিবিষয়ক প্রতি অনুষ্ঠানে,
প্রিয় অনুষ্ঠানগুলো শুনতে দাদু
রেডিও লাগাতেন কানে!
এখনো সবে ঠিকই আছে
রেডিও পড়ে না চোখে আর,
দাদুর সাথে হারিয়ে গেল কই?
ভুলতে বসেছি বেতার।