হয়তো কোনো একদিন

পাতা ঝরা, প্রতীকীছবি: আলী মুর্তোজা

কোনো একদিন স্মৃতির পাতায়
পড়ে রবো অবহেলায়
খুঁজবে না কেউ কারও প্রয়োজনে
কিংবা মনের আয়নায়।
ডায়েরির পাতাটাও ধুলোয়
পড়ে রবে
নাম ধরে আর ডাকবে না
হয়তো তোমাদের শহরে আমি
পুরোনো কোনো এক কীট।
বাতাসের স্পর্শে নতুন কোনো পৃথিবী
সবুজের সমারোহ
হাতছানি দিয়ে ডাকবে
নতুনত্ব আগমন ধ্বনি।
লাল নীল প্রজাপতির ডানায়
হয়তো সেদিন আমি
ভোরের স্নিগ্ধতায়;
বারবার ফিরে আসব
এই শহরের বাগিচায়।