অক্টোবরের কোনো এক সন্ধ্যায়
অক্টোবরের কোনো এক সন্ধ্যায়
সেদিন ছিল রবিবার
হঠাৎ দেখা হলো আমাদের
নীলক্ষেতে বই খোঁজার ভিড়ে।
কী অবাক কাণ্ড দুজনই খুঁজছিলাম একটি বই
পেয়েছিও একটা গভীর খোঁজের নীড়ে
বইটি আমি খুঁজে পেলেও তুলে দিয়েছিলাম তোমার হাতে
আবারও দেখা হওয়ার সীমাহীন বাসনায়।