সরিষা ফুলের কাব্য
ঘোমটা পড়া হলুদ পরি,
হিম সকালে ডাগর চোখে ফিরে চায়;
শৈশবকাল হেসেখেলে ওই
মিষ্টি রৌদ্রে কেটে যায়।
ধীরে ধীরে পাপড়িগুলো উড়তে থাকে
প্রজাপতির মতো হাওয়ায়।
স্বপ্নগুলো আস্তে আস্তে বাসা বাঁধে বুকের ভেতর
একটু চাওয়া–পাওয়াই।
বুকের মধ্যে পোষা ফুল ডানা মেলতে চায়,
নীল আকাশে মেঘের দেশে হলুদ পরি যায়;
মনে মনে স্বপ্নে ভেসে হারায়।
ও পরি তুই চাসটা কী, যা আমার খেতে নাই?
মুচকি হাসে বলে সরিষা ফুল—
আগে বলেননি কেন আমায়?
ছেলেরা তো এমনি হয়, জানো না তুমি?
ছোট্টবেলা থেকে তোমায় কত ভালোবাসি।