ক্রৌঞ্চমিথুনের কথোপকথন ৩

ছবি: এআই/বন্ধুসভা

একদিন নীল ঘুড়িটা সুতা ছিঁড়ে আলাদা হতে চাইল
নাটাই ছিঁড়ে চলে যেতে চাইল গগনতলে
কিছুটা তাড়া দিয়ে গেল অপেক্ষমাণ কৃষ্ণচূড়া।
নীল ঘুড়িটার পেছনে ছুটতে গিয়ে হারিয়েছিল
এক মহাকাল, কিয়ৎ রোদ্দুর, হাহাকারপূর্ণ কীর্তন!
বর্ণিল তরুমর্মরে ছিল ছলাকলার ণিজন্ত প্রকরণ
নতুন পালা পদ্মগন্ধি-পুরাণ
‘রেখা’ এক ‘কাজল’ অনেক
খড়্গ হাতে উদ্যত কোট্টপাল
গোড়াপত্তনে শশব্যস্ত নতুন কিছুর।
এখনো ঘুড়ি ওড়ে উল্লম্ব-আকাশ ছাপিয়ে
দৃশ্যসংগীতের ঘেরাটোপে হরিদ্রাভ সে আকাশ।