প্রকৃতির রং
যেখানে জোনাকি হবে মোমবাতি
চলো সেখানে সংসার পাতি
যেখানে ছুঁয়ে যাবে ঘাসফড়িং
মন আঁকবে সবুজে প্রকৃতির রং।
রোদ–কুয়াশার লুকোচুরিতে সোনালি আভা খুঁজি
অভাববোধ কাকে বলে তা–ও বুঝি।
প্রথম প্রেম কখনই হয় না দ্বিতীয়বার
তোমারই প্রেমে পড়ব বারবার।
যেখানে জোনাকি হবে মোমবাতি
চলো সেখানে সংসার পাতি
যেখানে ছুঁয়ে যাবে ঘাসফড়িং
মন আঁকবে সবুজে প্রকৃতির রং।
রোদ–কুয়াশার লুকোচুরিতে সোনালি আভা খুঁজি
অভাববোধ কাকে বলে তা–ও বুঝি।
প্রথম প্রেম কখনই হয় না দ্বিতীয়বার
তোমারই প্রেমে পড়ব বারবার।