অচিনপুর

অলংকরণ: তুলি

আর কত দূর
চিরচেনা মোড়
হাঁটছি কেবল
বাড়ছে ক্রমশ
ব্যথার পাহাড়
কে আছে পাশে?
তুলে দিবে যে
ক্লান্ত পায়ে
যাবে গন্তব্যে
মন খারাপে
জাদুকর হবে?
অচেনা শহরে
ইটের বহরে
কে আছে আপন?
বুঝবে যে মন।
ক্লান্ত মস্তিষ্ক
বিশ্রাম যে চায়
এ শহরে কোনো
মায়ের কোল নাই।
এ শহর ব্যস্ত ভীষণ
চেনা রাস্তাও অচিনপুর।