জীবনের রূপ

অলংকরণ: তুলি

জীবন নামের গল্পগুলো
মানুষ ভেদে ভিন্ন,
কারও জীবন হেসে কাটে
কেউ রেখে যায় চিহ্ন।

পরের ভালো করার মাঝেই
কেউ খুঁজে পায় সুখ,
কেউবা পরের ক্ষতি করায়
থাকে যে উন্মুখ।

ভিন্ন স্রোতে কাটায় জীবন
থাকে নানান বেশে,
কেউ সাঁতরায় দুঃখের নদী
কেউ দেখে দেয় হেসে!

অল্প আঘাত পেলেই কেউ
ঘোর হতাশায় পড়ে,
জীবনযুদ্ধে কেউবা আবার
নিজেকে নেয় গড়ে।