সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না জানি
তোমার মুখের কাছে গিয়ে শান্ত, নীরব
আমিও তো ঠিক থামি!
দিনান্তে দিন, রাত পেরিয়ে রাত
নিরুত্তর ভাষার কাছে, শিখে চলি নীরবতা
শেখাটাও কম কিছু নয়, অনেক বেশি দামি!
তোমার বুকের কাছে গিয়ে ঘিরে ধরে শূন্যতা
ডাকবাক্সে চিঠি আসে, খাম খুলতে স্রোত ভাসে
স্রোতের ভেতর জলাক্ষরে, পড়তে পারি কি তা?
রোদ গড়িয়ে মোমের পুতুল, হয়ে আছ মমি!
জানি না ঠিক কতটা গভীরে, ডুবে যেতে যেতে
মৃতপ্রায়, ছোঁয়া যায় উচ্চতা!