সুদর্শনা,
নিজেকে আড়াল করে
যাপিত সময়ের কলঙ্কিত ইতিহাস রচনা করো না।
তুমি মহাসৌন্দর্যের অগ্রপথিক
প্রকৃতির অলংকার, বিধাতার শ্রেষ্ঠ কারুকাজ।
অপলক মুগ্ধতায়...
চেয়ে থাকা ধ্যানমগ্ন কবির কবিতা।
শিল্পীর গান,
জয়নুলের আঁকা সচিত্র মহিমা।
শারদীয় বৈচিত্র্য সৌন্দর্যের আশ্চর্য কারিশমা।
ভোরের আভায় লোহিত রশ্মি, আলোর উচ্ছ্বাস,
সাঁঝের মায়ায় জড়িয়ে পড়া
ঘরমুখো পঙ্খির ব্যথাতুর কোলাহল।
জানো কি সুদর্শনা!!
তুমি এক অবলোকনীয় সদৃশ্য অবয়ব,
জীবন্ত প্রতিচ্ছবি।