কাঁটার মুকুট

ঋত্বিক ঘটকছবি: সংগৃহীত

শরীরে যে রয়েছে দাগ এগুলো সব জন্মচিহ্ন
খেজুরের কাঁটা
তবে এপার নয়, ওপার থেকে নিয়ে এসেছি
তোমরা শুধু আমাকে কাটো
ভাবো, একটা গাছ
শীত ভোরে কল্পনা করো
যত কাটো, ততই রস গড়ায়
কাটতে কাটতে সিঁড়ির মতো, ধাপ বানিয়ে চলো

যে যার মতো পারো, রসদ খুঁজে নাও
জীবিত অবস্থায় শুধু কাটতে
মৃত্যুর পরেও, শুধু কেটেই চলেছ
জানো তো, একটা সময়ের পর গাছ আর বাড়ে না
তোমরা মাথা চাও
কিন্তু আমি তো জানি, শরীরজুড়ে আমার শুধু কাঁটা
বুক টুকরো টুকরো করে শুধু কাঁটা
একটা কাঁটার মুকুট পরে আবহমান কাল, যন্ত্রণায় কাতর
কোনোরকম দাঁড়িয়ে আছি