নতুন বছর শুরু হলেও কারও কারও হৃদয়ে লেগে আছে দুঃখের দাগ। মানুষের দেওয়া দুঃখ। দুঃখরা গাঢ় হয়ে বেড়ে ওঠে অমলিন স্মৃতি। স্মৃতিরা কষ্ট দেয়, হতাশা বাড়ায়। দুঃখের স্মৃতিকে মুছে নতুন বছর রাঙিয়ে উঠুক ভালোবাসায়।
ভালোবাসা ফুলের মতো চারদিকে সুবাস ছড়িয়ে যায়। মুগ্ধতা আনে মানুষের মন ও জীবনে। ভালোবাসলে লোকসানের কিছু নেই। ক্ষতির সম্ভাবনা নেই। বিপদ-আপদের ভয় নেই। দুঃখ নেই। মন আনন্দে-উল্লাসে, খুশিতে-উৎফুল্লে মেতে থাকে। ভালোবাসতে জানলে বিপুল পরিমাণের লাভ আছে। মোটাদাগের মুনাফা অর্জিত হয়। যেখানে–সেখানে সম্মান পাওয়া যায়। ভ্রাতৃত্ব, স্নেহ ও কদর বৃদ্ধি পায়। দেশ ও সমাজে সাম্য-সম্প্রীতির চেতনা সৃষ্টি হয় এবং একতা, শিক্ষা ও শান্তি প্রতিষ্ঠা হয়।
ভালোবাসলে সমগ্র পৃথিবীর মানুষ আপন হয়ে যায়। এক ঘরের আত্মীয়স্বজনের মতো পশুপাখিরাও বন্ধু হয়ে যায়। বন্ধু হয়ে ওঠে দুঃখ দেওয়া মানুষেরাও। ভালোবাসার শক্তি অপ্রিয়কেও কাছে টেনে আনে। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে আমাদের জীবনের সব কাজে-কর্মে, সময়ে-অসময়ে হোক ভালোবাসার জয়!
কুতুবদিয়া, কক্সবাজার