অভ্যাস
নিয়তির নিয়ম বড় কঠিন
আরও কঠিন নিয়তি নিয়ন্ত্রণ।
কারও জীবনে শুধুই শূন্যতা
কেউ অপ্রয়োজনে পায় পূর্ণতা।
তবু মানুষ খোঁজে ভরসা
তবু করে অকারণ প্রত্যাশা।
আশাই আশাকে টেনে রাখে
কেউ দোলাচলেও শান্তিতে থাকে।
কোনো সম্পর্কই স্থায়ী নয়
শুধু অভ্যাসটুকু বেঁচে রয়।
নিয়তির নিয়ম বড় কঠিন
আরও কঠিন নিয়তি নিয়ন্ত্রণ।
কারও জীবনে শুধুই শূন্যতা
কেউ অপ্রয়োজনে পায় পূর্ণতা।
তবু মানুষ খোঁজে ভরসা
তবু করে অকারণ প্রত্যাশা।
আশাই আশাকে টেনে রাখে
কেউ দোলাচলেও শান্তিতে থাকে।
কোনো সম্পর্কই স্থায়ী নয়
শুধু অভ্যাসটুকু বেঁচে রয়।