ছিটেফোঁটা মায়া

অলংকরণ: মাসুক হেলাল

তোমার নরম চুলের গলিতে হলুদ ফুল বাসা বেঁধেছে। মনে হচ্ছে সুবর্ণ টিকলি। যেন কবির বাম পকেটের ঝুলবারান্দা, যে বারান্দার ঘুলঘুলিতে ক্লান্ত টুনটুনি আশ্রয় খোঁজে। একফোঁটা প্রশ্রয়ের প্রত্যাশায়।

তাঁতির নিপুণ হাতে বোনা শুভ্র শাড়ির জমিনে হলুদ নয়নতারা যেন নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। মিল্কিওয়ের তারকারাজি যেন নতজানু তোমার পদতলে। দেবী বলে ভুল করবে হয়তো!

শাড়ির আঁচলে বাবুই পাখি শিল্প বুনেছে। সূক্ষ্ম ঠোঁটের তুলিতে হলুদ আর সবুজ রং জড়িয়ে মনের কল্পনায় আলপনা এঁকেছে। সে আলপনায় চোখ রেখে শীতল ছায়া খোঁজে। শীতল ছায়া। দেবীর দৃষ্টি থেকে যদি ঝরে পড়ে ছিটেফোঁটা মায়া!