সৎ সাহস
সংখ্যাটা সীমিত হয়ে আসছে প্রতিদিন,
অন্যায়কে অন্যায় বলার সাহসী মানুষের!
ভুলে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে,
আলাদাভাবে ভালো-মন্দের পার্থক্য করার!
সেই কারণে অপরাধ নামের আগাছাগুলো
ছায়ায় চেপে ধরতে ছড়াচ্ছে ডালপালা;
আগ্রহী হচ্ছে, পরিপুষ্ট বৃক্ষরূপ নেওয়ার।
এখনই আগাছাগুলো উপড়ে ফেলানোর
উপযুক্ত সময়, ডালপালাগুলো ছেঁটে ফেলার।
উসকে দেওয়া, ফুঁসে ওঠার ভাঙতে বিষদাঁত
করতে হবে প্রতিবাদ, গড়তে হবে প্রতিরোধ;
সামগ্রিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত করতে সৎ সাহস।