বিদ্রোহ পালা
অনেক তো হলো—
আর নয় আর নয় মাথা উঁচু করো,
শক্ত করো হাতের মুঠো
ভেঙে দাও অমানুষের সাজানো সাম্রাজ্য
নিজের আত্মাকে করো খণ্ডনে খণ্ডনে খণ্ডিত
সত্য আমার পথ,
সত্যই হোক এই মহাসংগ্রামের রথ।
দলে যাও অন্যায় আছে যত।
বারবার কেন মাথা নত করো
উঠে দাঁড়াও না কেন?
বিদ্রোহ পালা ডাকিয়াছি শোনোনি এখনো?
কেউ নেই ধু ধু ময়দান,
আমাদের এ সংগ্রাম থেমে যাবার নয়
মন অগ্রসর হও।
দুপায়ে ভর করে ছুটে চলো
অবশেষে হবেই হবে আমাদেরই জয়গান।
পুথিগত বিদ্যা
আপাদমস্তক মিথ্যা
আর না আর না, এই যজ্ঞ করো ভঙ্গ
ভেঙে দাও এই রঙ্গমঞ্চ।
দেশ, মাটি, মা
মায়ের তরেই সৃষ্টি আমার
যোগ্য পুত্র আমি তাহার
বদ্ধ শিকল ছিঁড়ব আমি
দলে দেব যত মিথ্যা অহংকার।