চিলেকোঠায় রোদ
পুরাতন হলুদ উইধরা বইগুলো সঙ্গী শুধু,
আর যা ছিল সবই একে একে হলো ছায়া
এই চিলেকোঠায় আসে ভোরের রোদ;
বেলা বাড়লে বয়ে আনে কিছু স্মৃতি আর মায়া!
ভরদুপুরে আর সারাটা দিনজুড়ে
মনের মাঝে অথবা স্মৃতির ভাঁজে
কোথায় যেন আটকে থাকে
সেই ছেলেবেলায় মায়ের গলার;
ভৈরবী রাগের একই গানের সুর!
আর যা ছিল সবই একে একে হলো ছায়া
তবু কিছু থাকে, অবসরে ভাসে!
আর মনে মনে বলি; যদি বর্ষা আসে
মুক্ত করে দেব; চিলেকোঠায় আটকে থাকা
প্রিয় মুখের অথবা অপ্রিয় মুখোশের কায়া!