সঙ্গমিল
ভুলে থাকা হলো না–গো আর কোনোকাল;
আর ফিরে আসে না হে আলোক সকাল।
সবকিছু শেষ হয়, স্মৃতি নাহি শেষ;
বিষাদে ব্যথিত প্রাণে রয়ে থাকে ক্লেশ।
কত শ্রম কত দম
তাহা তবু নাহি কম
জীবন ফুরিয়ে আসে নিদারুণ হেসে;
সহসা এ আপনাকে প্রাণে ভালোবেসে।
সজল নয়ন মাঝে সমুদ্র সলিল;
স্থির হয় চেয়ে থেকে আকাশের নীল।
দিশিদিশি অন্ধকার, পথ গেছে মিশে;
ফের স্মৃতি মনে আসে বিষাদের বিষে।
মুক্তি নিয়ে দূত এলে
তবে যেন মুক্তি মিলে
প্রণয় মুছবে কভু? তাহা তবে নয়!
আমাদের রয়ে থাক সেই পরিচয়।