জয়োল্লাস

অলংকরণ: তুলি

অন্যকে জিতিয়ে দেয়া মানুষটাকে
হারিয়ে দেয়া, সত্যিই মুশকিল!
জেতার থেকেও বেশি আনন্দ জিতিয়ে দেয়ায়
বিজয়ের হাসি তো তাঁরই মুখে মানায়
পরাজয়ের সাথে যার সখ্যতা, দীর্ঘদিনের।

বাস্তবতার নির্যাসে যতটা অবসাদের বিচরণ
ঠিক ততটাই অপরিচিত বিজয়;
আহ্লাদিত উচ্ছ্বাস, ডুবতে ছুটে সমুদ্রের তলদেশে।
সমীহের নয় জয়, তোয়াক্কা করে না কাউকে
জয়ের আছে অহমিকা, আয়ত্তে রাখা দুরূহের।