নিজ কর্ম আবেশে
সাদাসিধে বৈরী হাওয়া দোলাচ্ছে এ হৃদে
মাঝেমধ্যে একাকিত্বে বয়ে বেড়ায়
নীরব অনুভূতির দেয়াল ঘেঁষে—
নিঃশব্দরা নিঃসংকোচে হেঁটে যায় এ পথে
ওদের মধ্যে অধিকাংশই নিমন্ত্রণে অতিথি,
শুধু শুধু আমি যেন আগাছার শামিল!
কারও মুখের অস্পষ্ট কান কথার দরুন।
হয়তো বাক্যগুলো ছিল বেশ সাজানো
অথচ প্রমাণ বাস্তবতা না জেনেই জেগেছে;
নিরাশার অদ্ভুত দর্শনে শূন্য বালুচর।
নিমন্ত্রণে গড়িমসির চমৎকার বিপর্যয়!
কখনো ভাবি, নীড় বুঝি উড়েই যাবে দূরে!
কিন্তু না আমি স্বস্তিতে শান্ত এক অবকাশ,
তবু রই তীরে স্বকীয় নিজ কর্ম আবেশে।