আগমন

অলংকরণ: মাসুক হেলাল

চোখ যেন তোমার নীলিমার দীপ্তি,
যেন মায়াবী নদীর স্বচ্ছ জলরাশিতে চাঁদের প্রতিফলন।
চোখ তোমার ভাঙে রাত্রির সকল নীরবতা,
এ যেন লুকোনো প্রেমের অমোঘ বার্তা।
এ যেন শরতের শুভ্র মেঘের মায়াবী আকাশ,
স্বপ্নের আকাশ পাখি হয়ে উড়ে যায় ওই দুই চোখে।
এ যেন বসন্তের প্রশান্তির হাওয়া,
চোখ যেন তোমার শতাব্দীর অমীমাংসিত সকল রহস্য।
ওই চোখে হয়তো লেখা রয়েছে সব সমাধান,
এই চোখ যেন আমার হৃদয়ের দরজা।
চোখ যেন তোমার অজস্র নক্ষত্রের সমারোহ।
এ চোখ যেন ঝরনার স্বর্গীয় শীতলতা,
এর দর্শন পেলে মনে হয়
বসন্ত ঋতুর আগমন ঘটেছে,
যার নেই কোনো বিদায়ের গন্ধ,
নেই প্রস্থানের কোনো বিষণ্ন ছায়া।