তোমার ঘরে

প্রতীকীছবি: প্রথম আলো

লালজল নদী, বালুকাতট
অজানা সৈকত, বনে–বাদাড়ে
লাল কাঁকড়ার মতো পায়ে পায়ে
পৌঁছে যায়, তোমার ঘরে
আমার জন্য রেখো সুগন্ধি বিছানো
মখমলে, একদিন
পাহাড়ি টিলাঘর, কুয়াশা মায়াময়
নির্জন, পথ হারিয়ে ফেলে দুরবিন
পাথুরে পথে একা, তোমার পাব দেখা
স্বপ্নে, ঘুটঘুটে, কাটে ঘোর
আমি তো কাঙলা, আমার বাংলা
মেদিনীপুর থেকে যশোর
চুলের লাল ফিতে, ভুলিনি নিয়ে যেতে
পুঁতির মালা, ঝিনুক, দোলনা
আমরা বড় হই, আসলে হই না
এ জীবন খেলাঘর, ভালোবাসা আয়না