শুধুই মনে পড়ে

গ্রামের পথে হারানো শৈশব। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুরছবি: মাসুদার রহমান

শৈশবের দিনগুলো আজ
শুধুই মনে পড়ে
ইচ্ছে জাগে দিনগুলোতে
আবার যাই ফিরে।
কলার পাতায় ঘর বানিয়ে
খেলতাম কত খেলা
খেলতে গিয়ে কখন জানি
গড়িয়ে যেত বেলা।
শৈশবের সেই দিনগুলো
যদি পেতাম ফিরে
ভরিয়ে দিতাম গানে গানে
জমত আড্ডা নীড়ে।
শৈশব স্মৃতি মনে হলে
ফিরতে ইচ্ছে করে
ভাবনায় কখন হারিয়ে যাই
মন বসে না ঘরে।
মায়ের বকা বাবার শাসন
কতই ছিল ভালো
সব কিছু আজ হারিয়ে গেছে
নেই জীবনের আলো।