শরতের পদাবলি

শরতের স্নিগ্ধতা ফুটে ওঠে কাশফুলের শুভ্রতায়ছবি: সুমন ইউসুফ

আকাশে টুকরো টুকরো মেঘ হয়ে
দখিনা হাওয়ায়
বেলিফুলের ঘ্রাণে ঘ্রাণে
পরম মুগ্ধতায়
কিশোরী ছুটে আসে
শরতের পদাবলিতে—
দীর্ঘজীবন নিয়ে, সুখে–সাচ্ছন্দ্যে
পরমানন্দে বাঁচবে বলে।
কিশোরীর সুন্দর মুখাবয়ব দেখে
হৃদয়ের ফুলবনে
হাসনাহেনা ফুল ফুটে ওঠে
প্রাণপদ্ম দুলে ওঠে
সুন্দর মনে—
প্রেম নিবেদনের তাগিদে।