নরক ফুল
সবই যেন ঠিকঠাক আছে,
তবু কোথাও খটকা লাগে!
আমি ভীষণ কৌতূহলী আচমকা আজ ভাবছি বসে।
মানুষগুলো ঠিকই ছিল, বিবেক ছিল, বুদ্ধি ছিল
তবু যেন লোপ পেয়েছে, হুঁশ নেই যার ঘটের মাঝে!
দেখতে–শুনতে বেশ ভালোই, তবে কেন এমনতর?
মানুষ নামের পশু যেমন হিংস্র হলে খ্যাপা বাঘে
তীব্রভাবে দৌড়ে এসে কামড়ে ধরে।
অত্যাচার আর জুলুম করে কি অসহ্য চাপের মুখে।
নিত্য নাচে রং তামাশায় যেন থাকে ভিন্ন গ্রহে।
মানুষগুলোর রং বদলেছে, পাল্টে গেছে বোধবুদ্ধিও
কঠিন এখন বাঁচা মরা, যেন আছি নরক ফুলে
সুবাস নিয়ে।
যন্ত্রণা আর কষাঘাতে ভীষণ এখন সময় যাপন
প্রিয়জনে ছড়াছড়ি যেন কত আপন সবে;
একটু শুধু অনুচিত এর পৃষ্ঠপোষক করে দেখ
তিক্ত কথায় জল ঢেলে দাও নীতিবোধের জগৎ ঘুরে!
দেখবে তুমি মানুষগুলো খোলস ছেড়ে পাল্টে গেছে অমানুষের মতন করে।