ভালোবাসার দিগন্তরেখা

নীল আকাশ। সাদা মেঘের ভেলা। প্রতীকীছবি: শামসুজ্জামান

আজ তুমি কোথাও নেই,
কোথাও তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া
যাবে না আর!
একদা তুমি ছিলে আমার সবটুকু জুড়ে এক
গভীর মায়ায়।
অফুরান ভালোবাসায় কিংবা প্রতিটি মুহূর্তের ভাবনায়।
আমার শূন্য হৃদয়ে এঁকেছ ভালোবাসার দিগন্তরেখা!
ছিলে বিস্তৃত আকাশে একমুঠো শুভ্রতা;
আর মেঘের আড়ালে ঘনঘটা নীলের ছোঁয়া।
কখনো–বা উত্তাল হাওয়ায় উড়ে উড়ে লাগামহীন পাগলা ঘুড়িটা!
একদা আমার হৃদয়ের গহিনে ছিল তোমার আধিপত্য!
অপেক্ষার বাতায়ন খুলে খুঁজে যেতাম তোমার ছায়া।
ক্ষণিকের পৃথিবীতে কত কী পাল্টে যায়!
বোঝে কি ওই মন, যে যায়, একবার চলে যায়
সে তো আর থাকে না অতটা হৃদয়ের দোরগোড়ায়।
হারিয়ে খুঁজে পেলে থাকে না আর গচ্ছিত ভালোবাসা।
এই ফেরার আনন্দ আসলেই কি পাওয়া যায়?
জীবনের স্টেশনে ভুল ছিল আমাদের এই যাত্রা
কপালের লিখন চিরকাল ভুলটুকু শুধরে দিয়ে যায়
আমরা আজ আকাশ ছুঁই, দুটি প্রান্তে বসে শুধু দুজনা।