কিছুক্ষণ
কিছুক্ষণ তুমি পাশে থাকো
আমার চোখে চোখ রাখো
কী ব্যাপার?
এত মিষ্টি করে কেন হাসছ?
তোমার এই হাসির মায়া আমাকে জড়িয়ে রেখেছে।
কিছুক্ষণ তুমি পাশে বসো
আড়চোখে তাকিয়ে প্রশ্ন করো
তোমার এই কাজলকালো চোখ
যেন কতশত কথা বলে যায়।
কিছুক্ষণ তুমি কথা বলো
হাত ধরে এই পথে চলো
তোমার কণ্ঠ যেন ভোরের পাখি
আলাপনে আমায় মুগ্ধ করে রাখে।