বৃষ্টি হয়ে এসো তবে

বৃষ্টি শুনলেই বর্ষণমুখর একটি দিনের ছবি ভেসে ওঠেছবি: সাইফুল ইসলাম

ভোরের পাখি ডানা মেলে
আকাশপানে একা
ইলশেগুঁড়ি বৃষ্টিতে তার
মিলছে না আর দেখা
সাঁঝের বেলায় হিমেল হাওয়ায়
তোমার দেখা চাই
বৃষ্টি হয়ে এসো তবে
কাছে যেন পাই।