আয়ুষ্কাল

অলংকরণ: আরাফাত করিম

আরও বিধ্বস্ত হোক,
শকুনে ছিঁড়ে ফেলুক আমার হৃদয়।
শিলার আঘাতে চূর্ণ হোক আমার ক্ষয়ে যাওয়া মস্তিষ্ক;
যেখান থেকে উৎপাদন হয় দক্ষিণ সুদানের জন্য একমুঠো শস্যদানা।

সোমালিয়ার ওই শিশুর মৃত্যুতে আমার হৃদয়ে কী আসে যায়?
চূর্ণ হোক, চূর্ণ হোক, চূর্ণ হোক।
ইথিওপিয়ায় যদি একটা ফুল আত্মহত্যা করে
তাতে আমার বাঁশবাগানের মাথার ওপর চাঁদটা নিশ্চয় ধূসর রঞ্জিত হবে না?
পীড়িত হোক আমার অঙ্গ,
যা তুমি ও তোমরা রূপ দাও বঙ্গের,
কাজলা দিদির উষ্ণতায় ফিরবে কোনো আয়ুষ্কাল।