খোলস

রংধনু, প্রতীকীছবি: সুপ্রিয় চাকমা

কোনো এক মেঘলা বিকেল বেলায়
এসেছিলে রংধনু নিয়ে,
আমি সেই রঙে মুগ্ধ এক ঝিনুক...
তুমি কুড়িয়ে নিলে অবচেতনে,
কী যেন ভেবে।
ঝিনুকের মুক্তো থাকে ভালোবাসায়
অনুধাবন করতে হয়,
সবকিছুই উদয় হয় দিনের বেলায়
সূর্যের মতো দামি আর কিছু নয়,
যেমন ঝিনুকের ভেতরেই মুক্তো হয়
সব দামি জিনিস খোলসেই রয়।
ঝিনুকেরা শামুকের মতো সস্তা নয়
ওরা মূল‍্যবান সমুদ্র বালুকায়,
চন্দ্র আলোয় কি সবুজেরা টগবগ করে?
সে তো সূর্যের ভালোবাসায় আলোকিত হয়।
সূরজ আর চন্দ্রে আছে বিস্তর ফারাক
বুঝে নিতে হয়
ঝিনুকে মুক্ত মিলে অন‍্য কিছুতে নয়
এটুকু বোঝাতেও নিতে হয় বিদায়।
সুখের সংজ্ঞা থাকে না জটিলতায়
জানি না মন তোমার কী যে চায়,
ভালোবাসা কি শুধু নতুনত্ব নিয়েই হয়?
তোমাকে বোঝা বড় দায়।।