বন্ধু তুমি

ছবি: ফ্রিপিক

বন্ধু তু‌মি—
প্রবহমান নদী;
সব যন্ত্রণা ভা‌সি‌য়ে দাও স্রো‌তে।
বন্ধু তু‌মি—
মুক্ত বিহঙ্গ-জীবন এনে দাও মহাকাশে;
ডানা ঝাপ‌টে ওড়ার স্বপ্ন জোগাও দৃঢ়ভা‌বে।
বন্ধু তু‌মি—
দক্ষ মা‌ঝি;
স্রো‌তের প্রতিকূ‌লে বইঠা ধ‌রো, যথাসময়ে পৌঁছাতে ঘা‌টে।
বন্ধু তু‌মি—
যু‌দ্ধের ঢাল, ভাঙো পরাধীনতার শিকল;
নতুন সূ‌র্যোদয় দেখাও, শ‌ক্তি জোগাও দেহ-প্রা‌ণে।
বন্ধু‌ তু‌মি—
চো‌খের জ্যোতি;
তাই নয়নভ‌রে পৃ‌থিবী দে‌খি,
দে‌খি পৃ‌থিবীর কত রং!