ভালোবাসার মিছিল
ভালোবাসার মিছিলে হারিয়ে ফেলেছি নিজেকে
এ শহরের মানুষগুলো মুখোশধারী
মিথ্যে ভালোবাসার অভিনয় চলে
শহরের নাট্যমঞ্চে,
ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়
মনের ঠিকানাটা বদলে যায়।
এখন আর কোনো অপেক্ষার জলরঙে
ছবি আঁকি না;
নিজেকে গুটিয়ে নিয়েছি, আবদ্ধ করেছি
বাক্সবন্দী কল্পনায়,
একাকিত্বের ধূসর রঙে নিজেকে সাজিয়েছি
আমার মাঝে আমি এই বেশ ভালো আছি।