সময়ের ঋণ
সবকিছু থেকেও যেন কেউই নেই আমার!
সন্ধ্যার মতো নিঃসঙ্গ আমি—
অমাবস্যার অন্ধকারের মতো দিশাহীন।
স্বপ্নালু চোখ দুটোতেও নিরাশার ঢেউ
হৃদয়ের কোণে নির্জীব মৃত আবেগ।
এককালে সঙ্গী–সাথিদের ভিড়ে
রংবেরঙের সুখগুলোকে একত্রে ছুঁয়েছিলাম,
হয়তো শোধ করছি সময়ের ঋণ।