কল্পিত তরু
এখন আর ভোরের পাখির মিহি সুরে...
তন্দ্রাদেবীর ঘুম ভাঙে না;
নিস্তব্ধ রাতের বুক চিরে
কোনো স্নিগ্ধ সকাল নামে না।
মাঝরাতেই নিশাচরের ডাকে স্বপ্নলোকে
দুমড়ে-মুচড়ে কেঁপে ওঠে যুগল ওষ্ঠধর।
এই যেন এক ভয়ানক দানব-
নিঃশব্দে আঁধার চিরে আসে,
রাতের গভীরে খুবড়ে খুবড়ে খাচ্ছে
কল্পিত তরুর স্বপ্নের বীজ।
তবু বুকের গোপন কুঠুরিতে
একটি আশার প্রদীপ জ্বলে,
হয়তো কোনো একদিন, ভোরের আলো
ফোটার আগেই তরু গজাবে পুনরায়।