চেতনাহীন আত্মা

অলংকরণ: তুলি

নিশ্চুপে, কখনো শঙ্কায়, কখনো আশঙ্কায়
নিজেকে যখন দেখি,
কিন্তু নাহ!
কোনো কঙ্কালসার প্রতিচ্ছবি দেখতে পাই নাহ!
আমি আমিই রয়ে গেছি?
শতবার নিজেকে যাচাই করি,
আসলে এটা আমি! নাকি মৃত আত্মা!?
কিন্তু নাহ!
আবারও আমি, আমাকেই দেখি!
হাসিতে মেতে থাকা, আমাকেই আমি দেখি,
আবারও থমকে যাই! আর, ভাবি
পৃথিবীতে হরেক রকমের হাসি আছে!
সেরাটা হচ্ছে মিথ্যে হাসি!
আবারও প্রাণ খুলে হাসি,
আবারও থমকে যাই, আবারও শুনতে পাই
কঙ্কালসার সেই আত্মাটা যেন বলে ওঠে
মিথ্যে হাসি!